Hat2Home - রিটার্ন ও রিফান্ড নীতি (Return & Refund Policy)

রিটার্ন ও রিফান্ড নীতি (Return & Refund Policy)

১. রিটার্ন করার শর্তাবলি:

আমরা চাই আপনি সেরা পণ্যটি পান। তবে নিচের ক্ষেত্রে আপনি পণ্যটি ফেরত দিতে পারবেন:

  • পণ্যটি নষ্ট, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে।
  • অর্ডার করা পণ্যের বদলে ভুল পণ্য ডেলিভারি পেলে।
  • পণ্যের ওজন বা পরিমাণে বড় ধরনের গরমিল থাকলে।

২. রিটার্ন করার সময়সীমা:

  • পচনশীল পণ্য (শাক, মাছ, মাংস, ফল): ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে হবে। ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। (আমের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা)।
  • অন্যান্য পণ্য: পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
৩. আনবক্সিং ভিডিও (বাধ্যতামূলক): ডেলিভারি পাওয়ার পর প্যাকেটটি খোলার সময় একটি ভিডিও রেকর্ড করুন। পণ্য ভাঙা বা কম পাওয়া গেলে এই ভিডিওটি প্রমাণ হিসেবে গণ্য হবে। ভিডিও ছাড়া রিফান্ড ক্লেইম গ্রহণ করা সম্ভব নাও হতে পারে।

৪. যে পণ্যগুলো ফেরত নেওয়া হয় না:

  • ব্যবহৃত পণ্য বা সিল খোলা কসমেটিকস/পার্সোনাল কেয়ার আইটেম।
  • মাস্ক, গ্লাভস বা হাইজিন সংক্রান্ত পণ্য।
  • অরিজিনাল ইনভয়েস বা প্যাকেট হারানো পণ্য।

৫. রিফান্ড নীতি (Refund Policy):

  • পণ্য পরিবর্তন করে দিতে না পারলে রিফান্ড কার্যকর হবে।
  • পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দিলে ৭-১০ কার্যদিবসের মধ্যে অরিজিনাল সোর্সে (বিকাশ/নগদ/কার্ড) ফেরত যাবে।
  • ক্যাশ-অন ডেলিভারির ক্ষেত্রে রিফান্ড 'Hat2Home Credits' হিসেবে ওয়ালেটে জমা হবে।
Hat2Home এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
All categories
Flash Sale
Todays Deal